চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না: শারমীন এস মুরশিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
শারমীন এস মুরশিদ বক্তৃতা দিচ্ছেন, নারী নেত্রী, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৫ আগস্টের পর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের সাজা মুক্তি সম্ভব করেছে। এমন অর্জন অভিবাসীদের বার্তা দেয়, বাংলাদেশ সরকার তাদের পাশে আছে। 

তিনি আজ ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে “ভয়েসেস অব রেজিলিয়েন্স: এমপাওয়ারিং বাংলাদেশ মাইগ্র্যান্ট ওয়ার্কার্স” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সেমিনারে উদ্বাস্তু ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার লিলি গোমস, আইন ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এবং রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে এবিএম শামসুল আলম বক্তৃতা করেন

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,  নারী উন্নয়নে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাজের সম্পৃক্ততা রয়েছে ।  এজন্য মাইগ্রেন্ট অভিবাসী নারী ওয়ার্কারদের উন্নয়নে পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে পলিসি গ্রহণ করতে হবে, বিদেশে যাওয়ার সময় হয়রানি থেকে মুক্ত পেতে পুরনো এয়ারপোর্টে তাদের সার্বিক সহযোগিতার জন্য ব্যবহারের জায়গা নির্ধারণ করতে হবে, তাহলে নারীদের স্বার্থ রক্ষা হবে।

তিনি বলেন, সরকার শাসনব্যবস্থায় এতদিন ব্যবসায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল। সুশীল সমাজে যারা নাগরিকত্ব করে ব্রকারেসি করেছেন তারা সরকারের সাথে সম্পৃক্ত হয়ে শুধু নিজেদের আখের গুছিয়েছেন। এটা গণতন্ত্র নয় এটা, অনৈতিক গণতন্ত্র তারা তৈরি করেছিলেন। এটা আর চলতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স এদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, তাদের সুরক্ষা বিষয়ে আমাদের ভাবতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশকে সমৃদ্ধ করতে নতুন উদ্যমে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই‌।

অনুষ্ঠানে বক্তারা অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের দায়িত্ব এবং প্রাসঙ্গিক নীতিমালা বাস্তবায়নের উপর জোর দেন। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনি সহায়তা, পুনর্বাসন ব্যবস্থার উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শারমীন এস মুরশিদসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT