বাংলাদেশ

সংবেদনশীল রাজনীতি করতে ভারতকে সমাজকল্যাণ উপদেষ্টার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে সংবেদনশীল রাজনীতি করার আহবান জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আনন্দ মেলা উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা এই আহ্বান জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নারীদের উদ্যোগে প্রস্তুতকৃত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিষয়:ভারত শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…