চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ২২, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যেতে পারতেন ম্যাচের অষ্টম মিনিটেই। তবে লিওনেল হতাশ করলেন সমর্থকদের, পেনাল্টি থেকে পাওয়া স্পট কিকটি অস্ট্রিয়া গোলপোস্টের ডানদিক দিয়ে বাইরে পাঠিয়ে দেন। অপেক্ষাটা বাড়ে। ভাগ্য অবশ্য ভিন্ন কিছুই লিখেছিল, ফুটবল মহাতারকা রেকর্ড ভাঙলেন, রেকর্ড গড়লেন- সেটা দারুণভাবে। ফাকুন্দো মেদিনার বাড়ানো বলে অস্ট্রিয়া জালে বল পাঠান। বিশ্বকাপ গোলের রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।

ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। বল নিয়ে অস্ট্রিয়ার ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন লৌতারো মার্টিনেজ। অস্ট্রিয়া মিডফিল্ডার জাভের শ্লাগার এবং ডিফেন্ডার স্টেফান পসখ ট্যাকল করেন। ইন্টার মিলান তারকা পড়ে যান। রেফারি প্রথমে ফাউলের বাঁশি না দিলেও পরে ভিএআর এর সাহায্য নেন। শেষ অবধি পেনাল্টির পায় বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সুযোগ হাতছাড়া করেন মেসি। গোলপোস্টের ডানদিকে বাইরে পাঠিয়ে দেন আর্জেন্টিনা কিংবদন্তি।

এরপর অস্ট্রিয়া চাপ তৈরি করলেও কোনো আক্রমণ করতে পারেনি। ম্যাচের ১৮তম মিনিটে ফের সুযোগ পায় আর্জেন্টিনা। মার্টিনেজ বল বাড়ান মেসির দিকে। মেসি শট নেন গোলবারের দিকে। তবে আলেকজান্ডার শ্লাগারের পায়ে লেগে রক্ষা পায় অস্ট্রিয়া। আরও একটি সুযোগ হারায় আলবিসেলেস্তেরা।

Banglabid

২৩ মিনিটে আক্রমণ তৈরি করে অস্ট্রিয়া। স্টেফান পসখ ক্রস বাড়ান পল ভানারকে উদ্দেশ্য করে। তবে ক্রিস্টিয়ান রোমেরো হেডে তা প্রতিহত করেন। ফিরতি বল পেলেও সেটাও ফেরান টটেনহ্যাম ডিফেন্ডার। কর্নার পায় অস্ট্রিয়া, মার্সেল সাবিৎজারের নেয়া কর্নার কোনো চাপ তৈরি করতে পারেনি।

৩২ মিনিটে আক্রমণ তৈরি করে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার দুজনকে কাটিয়ে এনজো ফার্নান্দেজকে একটি বল হালকা করে দেওয়ার চেষ্টা করেন মেসি। তবে বল চলে যায় গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার বলটি সরাসরি মেসির কাছেই ফিরিয়ে দেন। মেসি শট নিলেও নিকোলাস সাইভাল্ড তা ঠেকিয়ে দেন।

৩৮ মিনিটে লিড পায় আর্জেন্টিনা। থিয়েগো আলমাদা বল নিয়ে আক্রমণে যান। বাঁ দিকে ফাকুন্দো মেদিনার দিকে বল বাড়িয়ে দেন। সেখান থেকে মেদিনা বল  বাড়ান আলমাদার দিকে, আলমাদা বল ছেড়ে দেন মেসিকে। প্রথম স্পর্শেই ডানদিকের নিচের কোণায় স্লাইড করে বল পাঠিয়ে নিজের ১৭তম বিশ্বকাপ গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাতে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসাকে। পরে লিড ধরে রেখে বিরতিতে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT