চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া-বেলারুশের পতাকা নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উইম্বলডনে নিষিদ্ধ থাকার পর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি পেয়েছেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা। তাদের নিরপেক্ষ পতাকাতলে খেলার কথা থাকলেও সোমবার টেনিস কোর্টের পাশে রাশিয়ান পতাকা উড়তে দেখা যায়। বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রতিবাদের মুখে টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করেছে আয়োজকরা।

প্রথম রাউন্ডের ম্যাচে খেলছিলেন ইউক্রেনের ক্যাটেরিনা বাইন্ডল। সেসময় কোর্টের পাশের একটি ঝোপে রাশিয়ার পতাকা দেখা যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে থাকা ইউক্রেনের অ্যাম্বাসেডর ভাসিল মিরোশনিচেঙ্কো ঝুলে থাকা পতাকার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

টুইটারে তিনি লেখেন, ‘আজ অস্ট্রেলিয়ান ওপেনে ইউক্রেনিয়ান টেনিস খেলোয়াড় ক্যাটেরিনা বাইন্ডলের খেলা চলাকালে প্রকাশ্যে রাশিয়ার পতাকা প্রদর্শনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি দ্রুত টেনিস অস্ট্রেলিয়াকে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

বিষয়টি দ্রুত আমলে নেয় টেনিস অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ ঘোষণা করে তারা। বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ান ওপেনের আশপাশ থেকেও রাশিয়া-বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল ভক্তরা পতাকা আনতে পারবেন, কিন্তু সেগুলো ব্যবহার করে কোনো ব্যাঘাত ঘটাতে পারবেন না।’

‘গতকাল একটি ঘটনা ঘটলো, কোর্টের পাশে একটি পতাকা ঝুলছিল। নিষেধাজ্ঞা এখন থেকেই কার্যকর হবে। টেনিস উপভোগ করতে সেরা পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় ও ভক্তদের সঙ্গে কাজ করে যাবো।’

ইউক্রেনে অভিযান চালাতে বেলারুশকে সর্বদাই গুরুত্বপূর্ণ স্থলমাধ্যম হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ফলে দুই দেশের খেলোয়াড়কেই খেলতে হচ্ছে নিরপেক্ষ পতাকার অধীনে। টিভি সম্প্রচারে তাদের নামের পাশে দেখানো হচ্ছে না দেশের পতাকা। এছাড়া ড্র শিটেও ব্যবহার হচ্ছে না তাদের দেশের নাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনইউক্রেনটেনিসবেলারুশরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT