চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিষিদ্ধ হতে পারেন মার্শ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বৃষ্টির কারণে স্কটিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচে ওমান ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও সুপার এইট নিশ্চিতে ইংলিশদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে। পরবর্তী দুই ম্যাচ জিতলেও ইংলিশদের বিদায় করতে স্কটিশদের বিপক্ষে অস্ট্রেলিয়া ভালোই মনোযোগ দেবে, জানিয়েছিলেন পেসার জশ হ্যাজেলউড। যদি ম্যাচে এমন কোনো ঘটনা ঘটে, প্রমাণ সাপেক্ষে নিষিদ্ধ হতে পারেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।

টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দুইয়ে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে এখনও সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। শেষ দুটি ম্যাচের কোনো একটিতে হারলে বাদ জশ বাটলারের দল, জিতলে টিকে থাকবে পরবর্তী রাউন্ডের আশা। সেক্ষত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পা রাখবে তারা। ছোট ব্যবধানে পরাজিত হলেও রানরেটে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ সুগম হতে পারে তাদের।

জশ হ্যাজেলউডের কথা অনুযায়ী, ইংল্যান্ডকে বিদায় করতে তার দল যদি কোনো হেরফের করে এবং ম্যাচ অফিশিয়ালরা তা প্রমাণ করতে পারলে শাস্তি পাবেন মার্শ। আইসিসির আচরণবিধির ২.১১ অনুচ্ছেদ অনুযায়ী এজন্য দায়ী হবেন অভিযুক্ত দলের অধিনায়ক। ‘লেভেল টু’ অপরাধে অভিযুক্ত করা হবে। এতে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন অধিনায়ক। সেইসঙ্গে সর্বনিম্ন ৫০ শতাংশ ম্যাচ ফি এবং চারটি ডিমেরিট পয়েন্ট পাবেন অভিযুক্ত অধিনায়ক।

১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। ম্যাচটি সামনে রেখে হ্যাজেলউড বলেছেন, ‘এই আসরে সম্ভবত বারবার আমাদের ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে। টি-টুয়েন্টি ক্রিকেটে তাদের দিনে যেকোনো কিছু করতে পারে দলটি। সুতরাং, আমরা যদি আসর থেকে তাদের আগেই বের করে দিতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং সম্ভবত অন্যসবার জন্যও।’

অন্যদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ওমানের বিপক্ষে এবং শনিবার রাত এগারোটায় নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪মার্শলিড স্পোর্টসস্কটল্যান্ডহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT