ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

টি-টুয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘরের মাঠে প্রথমবার নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বিশ্রামে রাখা হয়েছে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে।

বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে দেয়া অজিদের ১৪ সদস্যের দলে নেই তেমন কোনো চমক। গতবছরের আগস্ট-সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ ও এটিতে মার্শ নেতৃত্ব দিলেও আসছে বিশ্বকাপে দলের হাল কে ধরবেন তা এখনও নিশ্চিত করেনি সিএ। মার্শের অবর্তমানে সবশেষ ভারত সিরিজে নেতৃত্বে ছিলেন ম্যাথু ওয়েড।

এই সিরিজে দলের সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। যোগ দেবেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। তারা সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পাশে সরিয়ে রেখেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

‘ছোটখাটো শারীরিক সমস্যার’ কারণে সিরিজে মিচেল স্টার্কের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক প্যাট কামিন্সকে। নিউজিল্যান্ড সিরিজের আগে দলে ফিরবে তারা।

কিউইদের বিপক্ষে সিরিজ হতে চলেছে অজিদের শেষ টি-টুয়েন্টি অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে কেবল ৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার সুযোগ আছে অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজ কামিন্স মিচেল মার্শ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…