আন্তর্জাতিক

‘অরা কিড’ রুদ্রাংশের পড়াশোনার খরচ বহন করবে হোন্ডা শোরুম

‘অরা কিড’ রুদ্রাংশের পড়াশোনার খরচ বহন করবে হোন্ডা শোরুম

ছবি: সংগৃহীত।

ভারতের মহারাষ্ট্রের দুই বছর বয়সী শিশু রুদ্রাংশ সিং ঠাকুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে রুদ্রাংশের আত্মবিশ্বাসী ভঙ্গি ও অভিব্যক্তির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘অরা কিড’ নামে ডাকছেন অনেকে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এ খবর জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর বাবা-মা ও বড় বোনের সঙ্গে মহারাষ্ট্রের ইয়াভাতমালের একটি হোন্ডা শোরুমে যায় রুদ্রাংশ। সেখান থেকে পরিবারের জন্য নতুন স্কুটার কেনা হয়। এ সময় স্কুটারের সামনে সানগ্লাস পরে দুই হাত পকেটে রেখে পোজ দেয় সে। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করা হলে  তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৬৮ হাজারের বেশি মন্তব্যও আসে।

নতুন হোন্ডা অ্যাক্টিভা স্কুটারের সামনে তার স্টাইলিশ ভঙ্গিতে পোজ দেওয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি নজরে আসে সাই পয়েন্ট হোন্ডার মালিক দিলীপ বোবাডে পাটিলের। তিনি রুদ্রাংশ ও তার পরিবারকে শোরুমে আমন্ত্রণ জানান। সেখানে শিশুটির কেজি-১ থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতি দেন তিনি।

কেউ তার স্টাইলের প্রশংসা করছেন, আবার কেউ মজা করে তাকে হোন্ডার নতুন চেয়ারম্যান বলেও মন্তব্য করেছেন।

একটি সাধারণ পারিবারিক ভিডিও থেকে পাওয়া জনপ্রিয়তা রুদ্রাংশের জন্য তৈরি করেছে শিক্ষাজীবনের বড় এক সুযোগ।

বিষয়:অরা কিড এনডিটিভি রুদ্রাংশ হোন্ডা অ্যাক্টিভা স্কুটার হোন্ডার মালিক দিলীপ বোবাডে পাটিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…