ক্রিকেট

মদ্যপানের পর অজ্ঞান, ঘটনায় যা বললেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল মাঠে আনন্দিত হয়ে উদযাপন করছেন, তার পাশে দর্শক ও অন্যান্য ক্রিকেটাররা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্রাম নিয়ে তরতাজা-ফুরফুরে হয়ে উঠতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সময়টাতে তিনি ঘটিয়েছিলেন অপ্রত্যাশিত এক ঘটনা। মদ্যপান করে যেতে হয়েছিল হাসপাতালে। গতমাসের সেই ঘটনা নিয়ে একদম খোলাসা না করলেও মুখ খুলেছেন ম্যাক্সওয়েল।

সেই ছুটিতে গলফ ইভেন্টের আমন্ত্রণ পেয়ে অ্যাডিলেডে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। গলফ খেলার পর সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে একটি কনসার্টে যান, যেখানে পারফর্ম করেন অস্ট্রেলিয়ান সাবেক গতিতারকা ব্রেট লি, এবং তার ব্যান্ড। সেখানে মদ্যপানের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন ম্যাক্সি। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে নেয়া হয় হাসপাতালে। গুরুতর কিছু না হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে যান ৩৫ বর্ষী তারকা ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে রোববার ৫৫ বলে ১২০ রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। এই সংস্করণে ৫ সেঞ্চুরির রেকর্ডে স্পর্শ করেছেন রোহিত শার্মাকে। তার ৫০ বলের সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার মাঠে দ্রুততমের রেকর্ড।

যে শহরে এবারের রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন, সেখানে ঘটেছিল মদ্যপানের ঘটনাটি। গত ১৯ জানুয়ারির ঘটনা নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘জানতাম যে আমার সেই সপ্তাহে ক্রিকেট থেকে ছুটি ছিল। স্পষ্টতই এটি কোনো আদর্শ ঘটনা ছিল না এবং সঠিক কোনো সময় ছিল না৷ তবে আমার ছুটি ছিল।’

ওই ঘটনা নিয়ে ম্যাক্সির কোনো আক্ষেপ নেই জানিয়ে বলেছেন, ‘দ্রুতই এসব ভুলে গেছি। ফিরে এসেছি, রানিং শুরু করেছি দ্রুত, জিমে গিয়েছি। ফলে সব ঠিকঠাক আছে। সতেজ অনুভব করছি। এই টি-টুয়েন্টি সিরিজ ও সামনের সব লড়াইয়ের দিকে তাকিয়ে প্রস্তুত হয়ে ফিরেছি। তবে ওই ঘটনা সম্ভবত আমার চেয়ে আমার পরিবারের উপরই বেশি প্রভাব ফেলেছে।’

‘আমরা জানি সামনে আমাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে আমাদের চারটি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। নিশ্চিত করে বলতে পারি, এখন আমার ভাবনা শুধুই টুর্নামেন্ট নিয়ে, কীভাবে ভালো করা যায়।’

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওয়েস্ট ইন্ডিজ ম্যাক্সওয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…