চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গোলরক্ষক অ্যান্ড্রু রেডমায়েনকে টাইব্রেকারের ঠিক আগ মুহূর্তে মাঠে নামালেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড। শুরুর একাদশে থেকে ১২০ মিনিট গোলপোস্ট সামলানো ম্যাট রায়ানের বদলি হিসেবে রেডমায়েন নেমেই করলেন বাজিমান। পেরুর ফরোয়ার্ড অ্যালেক্স ভ্যালেরা শট নেয়ার আগে সবাইকে অবাক করে দিয়ে নাচলেন। শট প্রতিহত করে পরে অস্ট্রেলিয়াকেই বিশ্বকাপে তোলার জয়ের আনন্দে নাচালেন।

সোমবার রাতে কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে হওয়া প্লে-অফ ম্যাচে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটল অজিরা। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে অমীমাংসিত ছিল।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়া অস্ট্রেলিয়া তাদের প্রতিপক্ষ হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে পাচ্ছে।

ম্যাচ টাইব্রেকারে গড়ালে প্রথম শটটাই বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালিস। পরের চার শটে অবশ্য অজিরা বল জালে জড়াতে সক্ষম হয়।

পেরুর হয়ে নেয়া তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হন লুইস অ্যাডভিনকুলা। তার নেয়া ডান পায়ের শট বাঁ পাশের পোস্টে লেগে ফিরে আসে। দুই দলের নেয়া প্রথম পাঁচ শটের পর স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

সাডেন ডেথ টাইব্রেকারে অস্ট্রেলিয়ার আওয়ের মাবিল লক্ষ্যভেদ করার পর অদ্ভুত কাণ্ড করে বসেন রেডমায়েন। ৩৩ বর্ষী গোলরক্ষক পোস্টে দাঁড়িয়ে দুই হাত তুলে কোমর দুলিয়ে নেচে নেন। এরপর অ্যালেক্স ভ্যালেরার শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকানোর সঙ্গে সঙ্গে ৩১তম দল হিসেবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়।

Reneta

এই নিয়ে টানা পাঁচবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া। ১৯৭৪ সালে প্রথমবার ফুটবলের বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাওয়া দলটিকে পরে ৩২ বছর অপেক্ষা করতে হয়। ২০০৬ সালে হয়েছিল সেই অপেক্ষার অবসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকাতার বিশ্বকাপ বাছাইপর্বকাতার বিশ্বকাপ-2022পেরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT