চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেছেন মার্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার মিচেল মার্শ। জন্মদিনে সেঞ্চুরি পাওয়া ৩২ বর্ষী ব্যাটার ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন। আগামী শনিবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া তার দেশে ফেরার তথ্য জানিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে গতরাতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ২০২৩ বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেছেন। তার দলে ফেরার সময়সীমা পরবর্তীতে জানানো হবে। এ সময়ে এরচেয়ে বেশি কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না।’

অস্ট্রেলিয়া দলের জন্য খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয় ধাক্কা এটি। এরআগে গলফ খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে গেছেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ৩৪ বর্ষী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের পরিবর্তে একাদশে আসতে পারেন মার্কাস স্টয়নিস অথবা ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার ট্রাভিস হেডের চোটে ডেভিড ওয়ার্নারের সাথে ওপেন করেছেন মার্শ। কিন্তু হেডের ফেরায় তাকে তিনে ফিরে যেতে হয়। মার্শ চলে যাওয়ায় সেখানে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআহমেদাবাদইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগ্রিনভারতমার্শম্যাক্সওয়েললিড স্পোর্টসস্টয়নিসস্মিথহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT