চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়ায় ফিরছেন ৬ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ চলাকালীন অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন ছয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার। স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন চারজন।

অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পথে থাকা ক্রিকেটারদের সকলেই ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। শন অ্যাবট, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, স্টিভেন স্মিথ এবং অ্যাডাম জাম্পা ভারত ছাড়ছেন। বিশ্বকাপ ফাইনালের ম্যাচ সেরা ট্রাভিস হেড অবশ্য দলের সঙ্গেই থাকছেন।

সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপ এবং বেন ম্যাকডারমট ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন। রায়পুরে সিরিজটি চতুর্থ ম্যাচের আগে যোগ দেবেন ক্রিস গ্রিন এবং বেন ডোয়ারশুইস।

নিউ সাউথ ওয়েলস এবং সিডনি থান্ডারের অফস্পিনার ক্রিস গ্রিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বারশুইসের টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছিল। এরপর তিনি আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি।

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার গৌহাটিতে হবে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি। এরপর চতুর্থ টি-টুয়েন্টি ম্যাচ হবে রায়পুরে। ৩ ডিসেম্বর শেষ ম্যাচের ভেন্যু বেঙ্গালুরু।

অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-টুয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্রিস গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, তানভীর সাংঘা, ম্যাট শর্ট, কেন রিচার্ডসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াভারতভারত-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT