চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের শতকের পর কোহলির অর্ধশতক, ১৯১ রানে পিছিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

গাভাস্কার-বোর্ডার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ৪৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছিল ভারত। ব্যাটারদের নৈপুণ্যতায় সহজেই দিন শেষ করেছে স্বাগতিক দল। ওপেনার শুভমন গিলের শতকের পর বিরাট কোহলির অপরাজিত অর্ধশতকের ইনিংসে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে রোহিত শর্মার দল।

শুক্রবার আহমেদাবাদে ৪৮০ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর ৩৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে। ভারতের হয়ে শুভমন গিল সর্বোচ্চ ১২৮ রান করেছেন। ১৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে রোহিত শর্মার দল। রবীন্দ্র জাদেজাকে নিয়ে রোববার সকালে মাঠে নামবেন বিরাট কোহলি।

প্রথম উইকেট জুটিতে ৭৪ রান সংগ্রহ করে ভারত। অষ্ট্রেলিয়ার হয়ে প্রথম আঘাত হানেন কুহনেম্যান। ৫৮ বলে ৩৫ রান করা রোহিত শর্মাকে ফেরান তিনি। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার শুভমন গিল। স্পর্শ করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক। ১৮৭ রানে টড মারফির শিকার হয়ে ফেরেন পূজারা। ১২১ বলে ৪২ রান করেন তিনি।

Banglabid

গিল-বিরাট কোহলির জুটিতে যোগ হয় আরও ৫৮ রান। ২৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। নাথান লায়নের শিকার হয়ে ফিরেন গিল। ২৩৫ বলে ১২৮ রান করেন তিনি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। জাদেজাকে নিয়ে ২৮৯ রানে দিন শেষ করেন কোহলি। কোহলি অপরাজিত ৫৯ রানে, জাদেজা ১৬ রানে।

সফরকারীদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন, টড মারফি ও কুহনেম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিগিলবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি বিশ্বকাপ খেলা হবে না উইন্ডিজের, খেলতে হবে বাছাইপর্ব

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, পাল্টা ‘৫০ বছরের’ ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT