চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের টি-টুয়েন্টি দলে ৫ নতুন মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজের জন্য চমক দেখিয়ে দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা মঈন আলী, জনি বেয়ারস্টো ও ক্রিস জর্ডান বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছেন ৫ নতুন মুখ।

ইসিবি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়ানডে ও টু-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দুটি আলাদা দল দিয়েছে। দুই ফরম্যাটেই দলে ফিরেছেন পেসার জোফরা আর্চার। অন্যদিকে শুধু টি-টুয়েন্টিতেই ইংল্যান্ড দলে আছে ৫ নতুন মুখ। অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল।

বাজি খেলার অপরাধে সব ধর ক্রিকেটে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে সিনিয়রদের দলে ফিরতে যাচ্ছেন ২৯ বর্ষী পেসার ব্রাইডন কার্স। দুই ফর‌ম্যাটেই তিনি দলে রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে অবদান রাখায় ওয়ানডেতে জায়গা পেয়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ম্যাথু পটস ও জেমি স্মিথ।

আগামী ১১ সেপ্টেম্বর টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। তিন ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজ শেষে দু’দল খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

টি-টুয়েন্টি দল: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কুরান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার।

ওয়ানডে দল: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডইংল্যান্ড দলইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজইসিবিবাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT