চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অজি অধিনায়ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে আগে থেকেই ছিল শঙ্কা। পিঠের চোটে ভুগতে থাকা কামিন্স শেষপর্যন্ত সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকেই গেলেন। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে অস্বস্তিতে ভুগছেন কামিন্স। পিঠের নিচের দিকের হাড়ে ব্যথা অনুভূত হয় সেপ্টেম্বরে, এরপর আর বোলিংয়ে ফিরতে পারেননি ৩২ বর্ষী তারকা পেসার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘প্রত্যাশা করছি অল্প সময়ের মাঝে তিনি বোলিংয়ে ফিরবেন।’

কামিন্সের সেরে উঠতে ৪ সপ্তাহের মতো লাগতে পারে। অস্ট্রেলিয়া আশা করছে অধিনায়ক দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন। ব্রিসবেনে ৪ ডিসেম্বর গড়াবে সেই ম্যাচ। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমরা সময় স্বল্পতায় আছি। এই সপ্তাহে বা তার কিছু আগে জানতে পেরেছি, সুস্থ হতে তার ৪ সপ্তাহ বা তার বেশি সময় লাগবে। দুর্ভাগ্যজনক, তবে আমরা তাকে দ্বিতীয় টেস্টে পাব বলে আশা করছি।’

পিঠের ইনজুরি কামিন্সের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই সঙ্গী। ফলে প্রথম টেস্ট খেলার পর প্রায় সাড়ে পাঁচ বছর তার আর দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলা হয়নি। যদিও ফিটনেসের দিক থেকে সবসময়ই দারুণ এগিয়ে ছিলেন কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজকামিন্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT