আন্তর্জাতিক

আবুধাবি ও তেল আবিবে দূতাবাস আর দুবাইয়ে কনস্যুলেট বন্ধ করল অস্ট্রেলিয়া

আবুধাবি ও তেল আবিবে দূতাবাস আর দুবাইয়ে কনস্যুলেট বন্ধ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের প্রশ্নোত্তর পর্বে নিশ্চিত করেছেন যে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস এবং দুবাইয়ের কনস্যুলেটের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পেনি ওং বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো, দেশে ও বিদেশে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখা। তিনি আরও বলেন, ‘‘ইরানের’’ বিপজ্জনক ও অস্থিতিশীল হামলা অস্ট্রেলীয়সহ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাত ও হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার প্রেক্ষাপটে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটে ৩ হাজার ২০০-এর বেশি অস্ট্রেলীয় দেশে ফিরেছেন।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি কেনা নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য ন্যাশনালস পার্টির সিনেটরদের সমালোচনা করেন পেনি ওং।

বিষয়:অস্ট্রেলিয়া আবুধাবি ইরান যুদ্ধ ২০২৬ তেল আবিব দুবাই দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…