চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবসর’ প্রসঙ্গে যা বললেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত বসে আছেন, খালি স্টেডিয়াম বা মাঠের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ায় পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে তার স্কোর যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯। সিডনি টেস্টে তার জায়গায় ভারতের অধিনায়কত্ব করছেন জাসপ্রীত বুমরাহ। আলোচনায় এসেছে, তবে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিলেন রোহিত?

এসব আলোচনা উড়িয়ে দিয়েছেন ৩৭ বর্ষী রোহিত। অবসর প্রসঙ্গে বলেছেন, ‘এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। নিজেকে এখনই খেলা থেকে সরিয়ে নিচ্ছি না, রান না পাওয়ার কারণে শুধু এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছি। এখন থেকে আগামী দুই বা পাঁচ মাসের মধ্যে যে রান করব, সেই নিশ্চয়তাও নেই। অনেক ক্রিকেট দেখেছি, প্রতিটি মিনিটে, সেকেন্ডে, প্রতিদিন জীবন পাল্টায়। সবকিছু পাল্টাবে, সেটা আমিও বিশ্বাস করি। কিন্তু এর পাশাপাশি আমাকে বাস্তববাদীও হতে হবে।’

‘নিজের উপর আস্থা আছে যে জিনিসগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই মাইক, কলম বা ল্যাপটপে লোকেরা কী লিখবে বা বলে তাতে জীবন পরিবর্তন হবে না। তারা সিদ্ধান্ত নিতে পারে না কখন আমাদের অবসর নেয়া উচিত, কখন আমাদের অধিনায়কত্ব করা উচিত, আমি একজন বুদ্ধিমান মানুষ, দুই সন্তানের বাবা, তাই জানি আমার জীবনে কী দরকার।’

Banglabid

সিডনি টেস্টে শুক্রবার টসে জিতে ব্যাটে নামে ভারত। প্রথমদিনে সব উইকেট হারিয়ে ১৮৫ রানে অলআউট হয় বুমরাহ বাহিনী। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন রিশভ পান্ট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৮১ তুলতে পারে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে নেমে ১৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে ভারত। এখন পর্যন্ত সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৬৩ রানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টসসিডনি টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT