চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১১, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

জুনে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। সাদা বলের সিরিজের জন্য মিচেল মার্শকে অধিনায়ক করে ২৪ জনের দল দিয়েছে অজিরা। দলে নেই তারকাদের মধ্যে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া দরজা খুলেছে নতুনদের জন্য।

১৯ বর্ষী ব্যাটার অলিভার পিক ও ২৫ বর্ষী অলরাউন্ডার লিয়াম স্কট প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে টি-টুয়েন্টিতে জায়গা করেছেন জোয়েল ডেভিস। এই দলটি নিয়ে আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। তিনটি সিরিজের জন্য অস্ট্রেলিয়া তিন সপ্তাহ উপমহাদেশ কাটাবে।

কামিন্স-হ্যাজেলউড-স্টার্করা আইপিএলে চোট পেয়েছেন। আসছে আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজের জন্য পুনর্বাসনে ব্যস্ত তারা।

Banglabid

অজিদের যারা আইপিএল প্লে-অফে খেলবে, তারা ৩০ মে শুরু পাকিস্তান সিরিজে খেলবেন না। ট্র্যাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডায়উইশ আইপিএল পর্ব শেষে বাংলাদেশে ওয়ানডে সিরিজের জন্য আসবেন।

রাইলি মেরেডিথ ২০২৪ সালের পর প্রথমবার ডাক পেয়েছেন। তিনি চোটে পড়ার আগে স্কটল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টি-টুয়েন্টি খেলেছিলেন।

মিরপুরে জুনের ৯, ১১ এবং ১৪ তারিখে ওয়ানডেগুলো খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ১৭, ১৯ এবং ২১ জুন চট্টগ্রামে তিন টি-টুয়েন্টি হবে।

Reneta

ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।

টি-টুয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডেচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

পরবর্তী

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

পরবর্তী
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মুক্তি পেতে যাচ্ছে বিজয়ের শেষ সিনেমা

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT