চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতসহ তিনজন নেই, কোহলির ব্যাটে তাকিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছুটতে শুরু করে স্বাগতিক দল। ফিফটির কাছে গিয়ে ফেরেন রোহিত, তার আগে-পিছে গিল ও শ্রেয়াস ফিরলে কিছুটা চাপে পরে ভারত। পরে লোকেশ রাহুলকে সঙ্গী করে হাল ধরেন বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে থাকা কোহলি তুলে নেন আসরের ষষ্ঠ ফিফটি, করেছেন তিনটি সেঞ্চুরিও। এবার অবশ্য ইনিংস বড় করতে পারেননি, কামিন্সের শিকার হয়ে ফিরে গেছেন সাজঘরে।

২৬তম ওভারের প্রথম বলে জাম্পাকে লংঅনে ঠেলে ফিফটি পূর্ণ করেন কোহলি। ৫৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল চার চার। ২৯তম ওভারের তৃতীয় বলে কামিন্সের ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন কোহলি। রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করেও উইকেট বাঁচাতে পারেননি। ব্যাটে লেগে বল ভেতরে ঢুকে যায়, আঘাত হানে স্টাম্পে। ৬৩ বলে ৫৪ রানে ফিরে যান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটে পাঠায় স্বাগতিক ভারতকে। অধিনায়ক রোহিতের মারকুটে ব্যাটিংয়ে শুরুটা দারুণ করে স্বাগতিক দলটি।

Banglabid

প্রথম ওভারে ভারতের ৩ রান এলেও জশ হ্যাজেলউডের পরের ওভারে কাভার দিয়ে চার মেরে দেন রোহিত। পরের বলে আরও একটি চার মেরে ফাইনালের চাপ থেকে বেড়িয়ে আসেন অধিনায়ক।

ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। মিচেল স্টার্কের করা শর্ট লেংথের বলে রোহিতের মতো চড়াও হতে চেয়েছিলেন গিল। যেভাবে চেয়েছিলেন খেলতে পারেননি। গিলের পুল শটে বল যায় মিডঅনে থাকা অ্যাডাম জাম্পার হাতে। ৭ বলে ৪ রান আসে গিলের ব্যাটে।

অষ্টম ওভারে বল হাতে নেন গ্লেন ম্যাক্সওয়েল। পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাক্সওয়েলের উপর চড়াও হন রোহিত। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লংঅনের উপর দিয়ে মারেন ছক্কা। পরের বলে কাট করে মারেন চার। এরপর আবারও কিছুটা সামনে এসে তুলে মারতে যান রোহিত। বল বাতাসে ভাসে। কাভারে থাকা ট্রাভিস হেড দারুণভাবে তালুবন্দি করেন বল।

Reneta

আউটের আগে ঝড়ো ইনিংসে ৩১ বলে ৪৭ রান করে যান রোহিত। ৪ চার ও ৩ ছয় মেরে যান অধিনায়ক।

ম্যাচের সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন গ্যালারি স্তব্ধ করে দিতে চান। বল হাতে সেটা করেন গুরুত্বপূর্ণ সময়ে। ম্যাচের ১০.২ ওভারে তুলে নেন শ্রেয়াস আয়ারের মূল্যবান উইকেট। জশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শ্রেয়াস। ১ চারে ৩ বলে ৪ রান করে আউট হন। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে কিছুটা চাপে পড়ে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সগিলনরেন্দ্র মোদী স্টেডিয়ামেফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT