চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডে ভারতকে গুঁড়িয়ে দিয়ে ব্যাটে নির্ভার অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে মিচেল স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ভারতকে গুড়িয়ে দেয়ার দিনে ব্যাট হাতে নির্ভার অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটা চালকের আসনে থেকে শেষ করেছে স্বাগতিক দলটি।

টসে জিতে আগে ব্যাটে নামা ভারত ৪৪.১ ওভার ব্যাট করে ১৮০ রানে গুটিয়ে যায়। জবাবে নেমে ৩৩ ওভার ব্যাট করে ১ উইকেটে ৮৬ রানে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ২০ রানে এবং নাথান ম্যাকসুয়েনি ৩৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটে নেমে অজিদের শুরুটা ভালো হয়নি। ২৪ রানে ওপেনার উসমান খাজাকে ফেরান জাসপ্রীত বুমরাহ। ৩৫ বলে ১৩ রান করেন অস্ট্রেলিয়া ব্যাটার। পরে নাথান ও লাবুশেন দিন শেষ করেন।

Banglabid

এর আগে টসে জিতে ব্যাটে নামা ভারতের ব্যাটিং লাইনআপে শুরুতে আঘাত হানেন স্টার্ক। দুর্দান্ত এক ডেলিভারিতে শূন্য রানেই ফেরান পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা যশ্বী জয়সওয়ালকে।

লোকেশ রাহুল ও শুভমন গিল ভালো শুরুর আভাস দিয়েছিলেন। ৬৯ রানে রাহুলের উইকেট হারায় ভারত। ৬৪ বলে ৩৭ রান করেন। এরপর ধস নামে ভারতের ব্যাটিং লাইন আপে। দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। বিরাট কোহলি ফিরে যান ৭ রানে। দলীয় ৮১ রানে ফিরে যান গিলও। ৫১ বলে ৩১ রান করেন। শেষদিকে নীতীশ কুমার রেড্ডি কিছু রান তোলেন। ৫৪ বলে ৪২ রান আসে তার ব্যাটে। এছাড়া রিশভ পান্ট ২১ ও রবীচন্দ্রন অশ্বিন করেন ২২ রান। প্রথম টেস্টে না খেলা অধিনায়ক রোহিত শর্মা করেন ৩ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪.১ ওভার বল করে ৪৮ রানে ৬ উইকেট নেন স্টার্ক। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাডিলেড টেস্টদিবারাত্রি টেস্টলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উর্দু শের, শায়েরিতে মুগ্ধ শ্রোতা দর্শক

পরবর্তী

কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে আবারও উত্তাল ভারত

পরবর্তী
ভারতীয় কৃষকদের দিল্লি চলো আন্দোলনে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকদের দিল্লি চলো কর্মসূচিতে আবারও উত্তাল ভারত

জনতা সমাবেশে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে স্লোগান দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‌'ভারতের প্রতি বিদ্বেষ নেই, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় নয়'

সর্বশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT