চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাতের তথ্য প্রকাশ্যে এলো। ৮১ বছর বয়সী নোবেলজয়ী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) রাজধানী নেপিডোতে আইসিআরসির মিয়ানমারবিষয়ক আবাসিক প্রতিনিধি আর্নো দ্য বেকের সঙ্গে সু চির সাক্ষাৎ হয়। সরকারের মুখপাত্র খাইন খাইন সো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই অং সান সু চি আটক রয়েছেন। ওই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় নিমজ্জিত হয়।আটকের পর দীর্ঘ সময় ধরে সু চির অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এসময়ের মধ্যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা আন্তর্জাতিক দূত প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি।

চলতি বছরের এপ্রিলের শেষ দিকে সেনাসমর্থিত নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে কর্তৃপক্ষ জানায়, সু চিকে কারাগার থেকে গৃহবন্দী অবস্থায় নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিরেড ক্রস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT