চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে আগুন দিয়ে শাশুড়িকে হত্যার চেষ্টা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৯:৪৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাকফুল হারানোকে কেন্দ্র করে শাশুড়ির (৬০) গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে মেয়ের জামাই। অগ্নিদগ্ধ মুমূর্ষু শাশুড়িকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মেয়ে জামাই।

বুধবার (২ এপ্রিল) বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জামাইয়ের নাম মেহেদুল ইসলাম। তিনি বিরামপুর উপজেলার হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।

Banglabid

পারিবার জানায়, পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে বিরামপুর উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে গেলে সেটি শ্বশুরবাড়িতে দিয়ে যান।

অটোরিকশার মালিক সেটি মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের মতবিরোধ দেখা দেয়। এর মধ্যে মঙ্গলবার রাতে শাশুড়ির নাকফুল হারানোর দোষ পড়ে জামাইয়ের ওপর। এসব নিয়ে শাশুড়ির উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাই। পরে আজ (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শাশুড়িকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নেন। সেখানে শাশুড়ির (৬০) গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন দিয়ে পালিয়ে যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, আগুনে নারীর মাথা ও মুখ ছাড়া পুরো শরীরই ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

Reneta

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অগ্নিদগ্ধ নারীকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়াও আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরশাশুড়িকে হত্যার চেষ্টাশাশুড়ির শরীরে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর ফাঁকির অভিযোগে আদালতে যেতে হল আনচেলত্তিকে

পরবর্তী

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন

পরবর্তী
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের জন্য সাক্ষাৎকারে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন

খালেদা জিয়া লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT