জনপদ

দিনাজপুরে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টারের ওপর হামলা

দুর্ঘটনাকবলিত একটি লাল মোটরসাইকেল, ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাকবলিত লাল মোটরসাইকেল, ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত, সম্ভবত দুর্ঘটনার পরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহীর ওপর হামলা এবং তার মোটরসাইকেল ভাঙচুর করেছে কতিপয় আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড় টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্রের ডাকা অসহযোগ আন্দোলন চলাকালীন সময় চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী তার মোটরসাইকেলটি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিরাপদে রেখে হুইপ ইকবালুর রহিম এমপির বাড়ির সামনে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়ার ভিডিও ফুটেজ নিতে থাকেন।

এসময় কতিপয় আন্দোলনকারীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনের তালা লাগানো গেইট টপকে ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে কয়েকটিতে আগুন লাগিয়ে দেয়।

এসময় সাংবাদিক শাহী তার মোটরসাইকেল উদ্ধারের জন্য গেলে তার ওপর হামলা করে আনন্দলনকারীরা।

মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে দিতে নিলে, সেখানে পরিচিত কয়েকজন আন্দোলনকারী এসে সাংবাদিক শাহী ও তার ভাঙচুর করা মোটরসাইকেলটি উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়।

বিষয়:চ্যানেল আই দিনাজপুর হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…