চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদে দুই গোলে পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় গোলের পর উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় শিরোপা লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ হাসি হেসেছেন লামিন ইয়ামাল- ফেররান তরেসরা। তরেসের দুই গোলে মেট্রোপলিটানে ৪-২তে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। রিয়াল মাদ্রিদকে সরিয়ে এক ম্যাচ কম খেলে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।

রিয়াদ এয়ার মেট্রোপলিটানে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের শুরু করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। তার ৪৫ মিনিটের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে এসে ৭০ মিনিটে বিবর্ণ বার্সার জালে দ্বিতীয় গোল জড়ান আলেক্সান্ডার সরলথ। বার্সেলোনার খেলা শুরু সেখান থেকে, মিনিটখানেক পরে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে ম্যাচে সমতা আনেন বদলি নামা তরেস।

Banglabid

২-২ সমতায় শেষ হতে চলা ম্যাচে চমক দেখান লামিন ইয়ামাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দুই মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত চমকে গোল করেন তারকা উইঙ্গার, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস, ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বার্সা।

জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে শীর্ষে উঠল কাতালুনিয়ান ক্লাবটি। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট ৬০, এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। গোল ব্যবধানে এগিয়ে হ্যান্সি ফ্লিকের বার্সা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআলভারেজইয়ামালবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসারলোথ
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬

অনেক সময় পেছনে তাকালে আফসোস লাগে: শাকিব খান

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT