চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিক আহমেদের খুনিরা চার দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতে মাফিয়া থেকে রাজনীতিতে নাম লেখানো আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের খুনিদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি আদালত চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। আগামী ২৩ এপ্রিল তিন খুনিকে আবারও আদালতে তোলা হবে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদের জন্য তিন শ্যুটারের রিমান্ডের আবেদন করার পর খুনিদের আজ আদালতে হাজির করা হয়েছিল।

Banglabid

লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য নামের এই তিন শ্যুটারকেই প্রতাপগড় জেল থেকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়েছিল। এক ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজনকে সশস্ত্র পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছেন এবং সেখানে আধা-সামরিক বাহিনীকেও দেখা যায়।

মামলার বিশেষ তদন্তকারী দল (এসআইটি) অভিযুক্ত তিনজনের বক্তব্য রেকর্ড করেছে এবং তদন্তের অংশ হিসেবে অপরাধের দৃশ্যটি পুনরায় সাজিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে।

১৫ এপ্রিল প্রয়াগরাজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করে হত্যা করা হয়। লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য দুই ভাইয়ের ওপর গুলি চালানোর আগে সাংবাদিক হিসেবে ভিড়ের মধ্যে প্রবেশ করেছিলেন। আতিক ও আশরাফকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

Reneta

এই হত্যাকাণ্ড ক্যামেরায় ধরা পড়ে যখন সাংবাদিকরা মাইকসহ দুই ভাইয়ের সাথে কথা বলছিল।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আহমেদ ও তার ভাইয়ের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে একটি আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পিটিশনের শুনানি হবে ২৪ এপ্রিল।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিক আহমেদউত্তরপ্রদেশভারতরিমান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT