চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব নেই: ড. জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব পৃথিবীতে নেই, একজন মানুষ কি জানে এবং কতটা জানে- এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।

শনিবার উত্তরার পলওয়েল কনভেশন সেন্টারে উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের বাইনারি ফেস্ট এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. জাফর ইকবাল আরও বলেন, ‘দেখলাম উত্তরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) শিক্ষকরা ইয়াং এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। ইয়াংদের হাতে এই ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্টে অনেক কাজ হবে। যে সমস্ত কাজের ধারা ডিপার্টমেন্ট এবং শিক্ষার্থীরা উপকৃত এবং সমৃদ্ধ হবে।’

‘বাইনারি ফেস্ট ২০২২’ এ গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, প্রো-ভাইস চ্যান্সেলর উত্তরা ইউনিভার্সিটি।‌ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিদ আজিজ, বোর্ড অফ ট্রাস্টিজ উত্তরা ইউনিভার্সিটি এবং আবিদ আজিজ এডভাইজার এডমিশন এন্ড প্রমোশন উত্তরা ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এএইচএম সাইফুল্লাহ সাদী।

বাইনারি ফেস্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের এক্সট্রা কারিকুলার প্রেগ্রাম হিসেবে প্রদর্শিত হয় বিভাগের বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট, সিটিএফ কনটেস্ট, স্পেলিং বি, বারোয়ারি ডিবেট কম্পিটিশন, ছোট গল্প লেখা প্রতিযোগিতা, আইকিউ কনটেস্ট, চেস কনটেস্ট, রোবটিক্স অলিম্পিয়াড এন্ড ভার্চুয়াল প্রজেক্ট সিমুলেশন কমপিটিশন।

Reneta

প্রতি বছরের মতো এবারো উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাইনারি ফেস্ট ২০২২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরা ইউনিভার্সিটিড. মুহাম্মদ জাফর ইকবালড.জাফর ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

এপ্রিল ১৪, ২০২৬

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT