চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বন্যায় অন্তত ৬০ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উত্তর চীনে টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি রাজধানী বেইজিংয়ের মিয়ুন শহরে অবস্থিত একটি কেয়ার হোমের প্রবীণ বাসিন্দা। এ ঘটনা চীনের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের ডেপুটি মেয়র জিয়া লিনমাও এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

জিয়া লিনমাও জানান, শুধুমাত্র রাজধানীতেই ৪৪ জনের প্রাণহানি হয়েছে, এবং এখনও অন্তত ৩১ জন নিখোঁজ রয়েছেন।

ডেপুটি মেয়র জিয়া লিনমাও আরও জানান, বৃষ্টিপাত ও বন্যায় বেইজিংয়ে ৩০০,০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ২৪,০০০-এর বেশি বাড়ি, ২৪২টি সেতু এবং ৭৫৬ কিলোমিটার (৪৭০ মাইল) রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিয়ুনের প্রশাসন জানায়,  তাইশিতুন এলাকায় একটি কেয়ার হোমে ৩১ জন প্রবীণ মারা গেছেন। ওই সময় সেখানে মোট ৬৯ জন বাসিন্দা ছিলেন, যাদের মধ্যে ৫৫ জনই শারীরিকভাবে অক্ষম ছিলেন।

বেইজিংয়ের নিকটবর্তী হেবেই প্রদেশেও বিপর্যয় নেমে এসেছে, যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের পার্শ্ববর্তী চেংদে শহরে আরও ৮ জনের প্রাণহানি ঘটে এবং ১৮ জন এখনো নিখোঁজ।

Reneta

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঘটনা, যেমন মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র তাপপ্রবাহ, আরও ঘন ঘন এবং প্রবল হয়ে উঠছে।

গত সপ্তাহের শুরুতে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে বেইজিং ও পার্শ্ববর্তী হেবেই প্রদেশে নদীর পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হয়। রাজধানীর উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়ি মিয়ুন শহরে মাত্র কয়েক দিনের মধ্যেই ৫৭৩.৫ মিমি (২২.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। যা বেইজিংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের (প্রায় ৬০০ মিমি) কাছাকাছি।

উল্লেখ্য, ২০২৩ সালের গ্রীষ্মে বেইজিংয়ে ভারী বর্ষণে ৩৩ জন মারা যান। এর আগে ২০১২ সালে শহরটির স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ৭৯ জনের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬০ জনকেয়ার হোমচীননিহতবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT