চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সরাসরি গুলি, বেড়েছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলির ঘটনা, মৃতের সংখ্যা বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একবারে অনেক বেশি কর বাড়ানোয় সরকারি পদক্ষেপের প্রতিবাদী বিক্ষোভে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সূত্রে শনিবার (২৯ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলে, গত মঙ্গলবার ২৫ জুন কেনিয়ার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করে, পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

Banglabid

এতে বলা হয়, দেশটির নাইরোবি এবং অন্যান্য শহরে নিহতের সংখ্যা সঠিকভাবে বলা না গেলেও বিভিন্ন সোর্চ থেকে পাওয়া তথ্যানুযায়ী নিহতের সংখ্যা অন্তত ৩০ জন।

হিউম্যান রাইটস ওয়াচ-এর সহযোগী আফ্রিকার পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, ‘কোন যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। কেনিয়ার এবং আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, কেনিয়া কর্তৃপক্ষ তাদের বাহিনীকে সতর্ক করতে হবে। আর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষা তাদের দায়িত্ব। যেকোন পুলিশি সহিংসতার জন্য দায়মুক্তি আর সহ্য করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

ওটসিয়েনো নামওয়ায়া বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপেরমুখে কর্তৃপক্ষ হঠাৎ একসাথে অতিরিক্ত কর বৃদ্ধি করায় সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশবাহিনী তাদের উপর গুলিবর্ষণ করে এতগুলো মানুষকে হত্যা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনিয়ানিহতসরকারবিরোধী বিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে পার্থক্য গড়তে পারেন বুমরাহ

পরবর্তী

সোনাক্ষীকে নিয়ে চাউর হয়েছে যে গুঞ্জন!

পরবর্তী
সোনাক্ষীর সঙ্গে একসঙ্গে হাস্যোজ্জ্বল দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষীকে নিয়ে চাউর হয়েছে যে গুঞ্জন!

হজযাত্রীদের বহনকারী ট্রাভেল এজেন্সির কর্মীরা বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT