আন্তর্জাতিক

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

Hillside Endarashia Academy school entrance with sign and blue door. Channel i News - চ্যানেল আই নিউজ

School entrance of Hillside Endarashia Academy with signboard and administration block visible. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কেনিয়ার নয়েরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি নামে একটি স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কেনিয়া পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আরও অনেককেই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। স্কুলে আগুন লাগার কারণ এখনও জানান যায়নি।

কেনিয়া প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, এই অগ্নিকাণ্ড নিতান্তই ভয়াবহ এবং বিধ্বংসী। দ্রুত এর সুষ্ঠু তদন্ত করা হবে।

সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো আরও বলেছেন, যারা এই দুর্ঘটনায় এখনও বেঁচে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভয়াবহ ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিচ্ছি। এবং আশ্বাস দিচ্ছি এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সরকারের সমন্বয়ের অধীনে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য ব্যবস্থা নিচ্ছে।

 

বিষয়:কেনিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…