চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ০১, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের উত্তরাঞ্চলে রোববার (৩১ মে) এক বিস্ফোরণে অন্তত ১১৬ জন হতাহত হয়েছে। দুই জন উদ্ধারকর্মী এ তথ্য জানায়।  অঞ্চলটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহীরা বলেছে, খনি উত্তোলণের কাজে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল শান রাজ্যের নামকাম জেলার এক উদ্ধারকর্মী জানান, এতে ছয় শিশুসহ ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি আরও বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে আরও লাশ থাকতে পারে।’

অপর এক উদ্ধারকর্মী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, মৃতের সংখ্যা আরও বেশি।

তার তথ্য অনুযায়ী, এই ঘটনায় ৫৯ জন নিহত হয়েছেন। জরুরি সেবা কর্মীরা লাশ সংগ্রহ করে সৎকারের জন্য নিয়ে গেছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই জরুরি কর্মী জানান, ভয়াবহ এই বিস্ফোরণে বিপুলসংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে টিএনএলএ বলেছে, ‘এই বিস্ফোরণের কারণে বহু স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Reneta

জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর তথাকথিত ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের’ সদস্য টিএনএলএ, আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) নিয়ে গঠিত (এমএনডিএএ) ২০২৪ সালের শুরুতে চীনের মধ্যস্থতায় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে ওই বছরের জুন মাসে, টিএনএলএ শান রাজ্য ও পার্শ্ববর্তী মান্দালয় অঞ্চলে নতুন করে হামলা শুরু করে।

সেই গ্রীষ্মে বিদ্রোহীরা উত্তরের রুবি-খনির শহর মোগোক দখল করে নেয়, যেখানে টিএনএলএ বিরোধী পক্ষের আক্রমণ পরিচালনা করে।

পরে গত বছরের অক্টোবরে টিএনএলএ জানায়, চীনের মধ্যস্থতায় তারা মোগোক থেকে সরে যেতে সম্মত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাকান আর্মিটিএনএলএবিস্ফোরণে হতাহত অন্তত ১১৬মিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

পরবর্তী

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

পরবর্তী
ছবি: তোফায়েল আহমেদ

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক

সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT