চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ হারলেও লঙ্কান দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ফ্রিঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ৩০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজ চতুর্থ ম্যাচেই জিতে নেয় শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার শেষ ম্যাচে ৪ উইকেটের জয়ে হারের ব্যবধান কমিয়েছে সফরকারীরা। তবে শেষ ম্যাচে গ্যালারি হয়ে ওঠে ছিল হলুদ সাগর। চরম অর্থনৈতিক সঙ্কটে লঙ্কা সফর করায় অজিদের ধন্যবাদ জানিয়েছে দেশটির ক্রিকেট সমর্থকরা। ম্যাচ শেষে লঙ্কান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অজি অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চও।

১৯৪৮ সালে স্বাধীনতার পর এই মুহূর্তে সবচেয়ে বাজে সময় পার করছে দ্বীপ দেশটি। বিদ্যুৎ ঘাটতি সহ নানা সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। এমন কঠিন সময়েও সফর বাতিল না করে মহাত্ম দেখিয়েছে অজিরা।

শেষ ম্যাচে তাই অজিদের কৃতজ্ঞতা জানাতে স্টেডিয়াম সেজেছিল অজিদের ওয়ানডে জার্সি হলুদ রঙের সাজে। এ ম্যাচে অজিদের সম্মান জানাতে হলুদ রঙের টি-শার্ট গায়ে জড়িয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে এসেছিল হাজারো লঙ্কান সমর্থক। যাদের ম্যাচ শেষে ধন্যবাদ জানিয়েছেন ফ্রিঞ্চ।

‘এখানে সফর করতে পেরেছি বলে আমরা খুবই কৃতজ্ঞ। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা আমরা জানি। আশা করি এই আটটি সাদা বলের খেলায় আমরা দেশের মানুষকে কিছুটা আনন্দ দিতে সক্ষম হয়েছি। এটা অসামান্য ছিল, শ্রীলঙ্কার মানুষ চমৎকার। তারা যেভাবে সমর্থন দিয়েছে তা আর কারোর পক্ষে সম্ভব নয়। তাদের ধন্যবাদ। তারা দুর্দান্ত ক্রিকেট সমর্থক, খেলাটির প্রতি তাদের আবেগ অনন্য। যখন শ্রীলঙ্কা মাঠে থাকে তখন পৃথিবীর যেকোনো জায়গায় তাদের সমর্থক দেখতে পাবেন।’

এর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১-এ জয় তুলেছিল অস্ট্রেলিয়া। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেলেও এর পরপরই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। টানা তিন ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করে। শেষ ম্যাচে জয় তুলে ব্যবধান কমায় অজিরা। আগামী ২৯ জুন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দু’দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT