ভারতের কর্ণাটকে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে

ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে, ভোটাররা ভোট দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের কর্ণাটকে বিধানসভার ভোট গ্রহণ কর্মসূচি শুরু কয়েছে। পুরো রাজ্যের মোট ২২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
আজ সকাল ৭টায় থেকে কর্ণাটক বিধানসভার ২২৪টি কেন্দ্রে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। ভোট গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে ১৩ মে, শনিবার। কংগ্রেস এবং বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াই করছে।
অন্যান্য দলগুলোর মধ্যে আছে জনতা দল (ধর্মনিরপেক্ষ), জনতা দল (ইউনাইটেড), আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ন্যাশনাল পিপলস পার্টি। এছাড়াও ৯১৮ জনেরও বেশি প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট প্রদানের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকাসহ পুরো রাজ্য জুড়ে কড়া নজরদারি রাখছে ভারতের পুলিশ বাহিনী।






