চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসরানির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

সোমবার (২০ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি। এদিন বিকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর!

আসরানির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া সিনেদুনিয়ায়। শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমার, অনুপম খের, রাজপাল যাদব-সহ আরও অনেকে।

প্রবীণ সহকর্মীর মৃত্যুশোকে বাকরুদ্ধ খিলাড়িও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে তিনি লিখেছেন, “আসরানিজির মৃত্যুতে আমি বাকরুদ্ধ। একসপ্তাহ আগেই তো ‘হাইওয়ান’-এর শুটিংয়ে আমরা একে-অপরকে আলিঙ্গন করলাম। ভীষণ মিষ্টি একজন মানুষ ছিলেন। বিশেষ করে ওর লেজান্ডারি কমিক টাইমিং মনে রয়ে যাবে।”

এসময় অক্ষয় আরো বলেন,“আমার এ যাবৎকালের সমস্ত কাল্ট ছবি ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’, ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’, এমনকী মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূত বাংলা’, ‘হাইওয়ান’-এও অভিনয় করেছেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। অভিনয়ের জোরে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আসরানি স্যার। ওম শান্তি।”

একাধিক হিন্দি এবং তেলুগু ছবিতে আসরানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনুপম খের। ভিডিও বার্তায় শোকজ্ঞাপন করে বর্ষীয়ান অভিনেতা জানালেন, “আসরানি জি তোমার সুন্দর ব্যক্তিত্ব দিয়ে এই পৃথিবীটাকে আরও ভালো জায়গা তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সে অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন! তোমাকে মিস করব। তবে তোমার সিনেমা এবং মানুষকে হাসানোর ক্ষমতা তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে।”

গোবর্ধন আসরানির প্রয়াণের খবরে শোকে মূহ্যমান রাজপাল যাদবও। ‘ভুল ভুলাইয়া’, ‘ঢোল’ এবং ‘ভূত বাংলা’র মতো একাধিক সিনেমায় প্রবীণ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজপাল। দিওয়ালির আবহে আসরানির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তিনিও। শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, “আসরানি স্যার ‘ভুল ভুলাইয়া’, ‘ঢোল’ হোক বা আমাদের শেষ ছবি ‘ভূত বাংলা’, সব সিনেমার দৃশ্যকে হিট করার জন্য আপনার অবদান অনেক। আমার সৌভাগ্য, আপনার এই দীর্ঘ অভিনয় সফরের অংশ হতে পেরেছি।”

Reneta

গোবর্ধন আসরানিকে দর্শক সাধারণত একজন দুর্দান্ত কৌতুক অভিনেতা হিসেবেই চেনেন, কিন্তু অনেকেই জানেন না যে উনি এককালে এফটিআইআই-তে শিক্ষকতা করেছেন। অনেক কিংবদন্তী শিল্পীকে সিনেমা শিক্ষার পাঠ দিয়েছিলেন। এমনটাও বলেন এই অভিনেতা- আউটলুক ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরআক্ষয় কুমারআসরানিগোবর্ধন আসরানিবলিউডে শোকবলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতাবার্ধক্যজনিত কারণেমারা গেছেনরাজপাল যাদব
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কিংবদন্তি চিত্রশিল্পী ও পাপেটশিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬

জাপানের ‘মানসিক খেলায়’ জড়াবে না আনচেলত্তির ব্রাজিল

জুন ২৯, ২০২৬

হামলা বন্ধে আলোচনায় বসতে রাজি ইরান-যুক্তরাষ্ট্র, দোহায় বৈঠক

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু 

জুন ২৯, ২০২৬

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT