চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছেন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন না।

এর আগেই তিনি বলেছিলেন, ‘কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে আমার নির্বাচনের পরিকল্পনা নেই।’

সোমবার ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

এসময় সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এনসিপি নির্বাচনি যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সে জন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি। আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদের যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ মাহমুদ সজিব ভুইয়াএনসিপিএনসিপিতে যোগদানজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

৬-৭ ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল

এপ্রিল ৩, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বাড়ছে

এপ্রিল ৩, ২০২৬

যে কারণে এই রকস্টারের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান

এপ্রিল ৩, ২০২৬

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT