অন্যান্য খেলা

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক বাংলাদেশের

বাংলাদেশ নারী কাবাডি দল এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী কাবাডি দল এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জিতেছে, দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রোঞ্জ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলতে ইরানে যায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে নিশ্চিত করেছিল পদক। সেমিতে স্বাগতিক ইরানের বিপক্ষে হেরে ব্রোঞ্জ পদক নিয়ে থামল বাংলাদেশ। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের মেয়েদের প্রথম পদক জয় এটি।

সেমিফাইনালে ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। ইরান ফাইনালে মুখোমুখি হবে ভারতের। আসরের প্রথম সেমিফাইনালে নেপালকে ৫৬-১৮ ব্যবধানে হারিয়েছে ভারত। শনিবার গড়াবে ফাইনাল।

শুক্রবার দুপুরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারলেও মালয়েশিয়া ও থাইল্যান্ডকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় বাংলাদেশ।

ফাইনালে খেলতে না পারলেও এমন অর্জনে উল্লসিত বাংলাদেশ নারী কাবাডি দলের কোচ শাহনাজ পারভীন মালেকা। সাবেক খেলোয়াড় বলেছেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। কোচ হিসেবে আমার সেই স্বপ্নপূরণ হল।’

বিষয়:ইরান কাবাডি বাংলাদেশ ব্রোঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…