চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবার এগিয়ে যেয়েও গুয়ামের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। দুবার এগিয়ে গিয়েও শেষপর্যন্ত জয় আনতে পারেনি কোচ মারুফুল হকের দল। ষষ্ঠ মিনিটে প্রথম গোল দিয়ে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লাল-সবুজের দল।

স্বাগতিক ভিয়েতনামে হওয়া ম্যাচে গুয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম গোলটি করেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম। পরের গোলটি আসে বাংলাদেশের আরেক ফরোয়ার্ড মঈনুলের থেকে।

খেলার ছয় মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিরাজুল ইসলাম। গুয়াম প্রথম গোল পায় ৭৫ মিনিটে। শেষদিকে ৮৯ মিনিটে মঈন গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেন। স্কোরলাইন দাঁড়ায় ২-১। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ড্র টেনে দেয় গুয়াম।

Banglabid

প্রথম গোলের লিড বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রাখলেও পরের গোলের লিড বেশি সময় নিয়ন্ত্রণে রাখতে পারেনি মারুফুলের দল। শেষদিকে মরিয়া হয়েও আর কোনো গোল আনতে পারেনি বাংরাদেশ। ওই ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অধিনায়ক আশরাফুল হক আসিফের দলকে।

ভিয়েতনামে নেমে গ্রুপপর্বে প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়াকে বিপক্ষে ৪-০ গোরে হেরেছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপপর্বে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে খেলা বাকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপগুয়ামবাংলাদেশভিয়েতনামমঈনমিরাজুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT