চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পেনাল্টিতে আবারও এশিয়াসেরা কাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা কাতারে এশিয়া কাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এএফসি এশিয়ান কাপ শুরু করেছিল কাতার। ঘরের মাঠে সুযোগ ছিল শিরোপা নিজেদের ঘরেই রাখার। সেই সুযোগ হাতছাড়া করেনি স্বাগতিক দলটি। তিন পেনাল্টিতেই ভাগ্য গড়েছে ম্যাচের। ৩-১ গোলে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের গন্ডি পার করে ফাইনালে আসা জর্ডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো কাতার।

শনিবার রাতে দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে পেনাল্টি থেকেই তিনটি গোল পেয়েছে কাতার। সবগুলো গোলই করেছেন আকরাম আফিফ। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেছেন ইয়াজান আল-নাইমাত।

দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে একাধিকবার এশিয়ান কাপ জিতল কাতার।

Banglabid

প্রথমার্ধে সাদামাটা ফুটবল খেলে জর্ডান। কাতারও শুরুতে খুজে পায়নি ছন্দ। তবে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ  নিজেদের করে নেয় তারা।

২০ মিনিটে জর্ডানের আব্দুল্লাহ নাসিব কাতারের আকরাম আফিফকে বক্সে ফাউল করেন।  পেনাল্টির পেয়ে  স্পটকিকে দলকে এগিয়ে দেন আফিফ।  পরে আর কেউ গোল না পাওয়ায় ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতার।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে জর্ডান। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। কাতারের গোলরক্ষক বারশামকে ভেদ করা সহজ হয়নি তাদের জন্য। ৬৭ মিনিটে অবশেষে সফলতা মেলে জর্ডানের। নাইমাত গোল করে জর্ডানকে ম্যাচে ফেরান।

Reneta

ছয় মিনিট পরেই ফের পেনাল্টি পায় কাতার। ভিআরে নিশ্চিত হওয়ার পর স্পট কিকে গোল করে কাতারকে ফের এগিয়ে দেন আফিফ।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে তৃতীয় পেনাল্টি পায় স্বাগতিকরা। এবারও জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে নেন আফিফ। পরে ৩-১ ব্যবধানে বাজে ম্যাচের শেষ বাঁশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপ-২০২৪কাতারজর্ডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT