ক্রিকেট

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

মেয়েদের ক্রিকেট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এসিসি নারী এশিয়া কাপ ২০২৬ এবং জাপানের আইচি-নাগোয়ায় হতে যাওয়া ২০তম এশিয়ান গেমস ২০২৬ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার দুই আসরের জন্য এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

দুই আসরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। তার সাথে সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন বাঁহাতি তারকা স্পিনার নাহিদা আক্তার। এসিসি এশিয়া কাপের ম্যাচগুলো হবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। আর এশিয়ান গেমসে বাংলাদেশের মিশন শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে জাপানে।

এশিয়া কাপে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে এশিয়ান গেমসে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশের খেলা পড়বে ভারত/জাপানের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।

বিষয়:এশিয়া কাপ এশিয়ান গেমস এসিসি জাপান জ্যোতি দুবাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…