চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ শেষ নাসিমের, দলে জামান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নাসিম শাহ। শঙ্কা ছিল এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার। কাঁধের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গেছে পাকিস্তানের ফাস্ট বোলারের। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন জামান খান। তবে চোটের কারণে ভারত ম্যাচে রিজার্ভ-ডে’তে না খেলা আরেক পেসার হারিস রউফকে এখনও পর্যবেক্ষণে রেখেছে পিসিবি।

বুধবার সকালেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা জামান। পিসিবি জানিয়েছে, সন্ধ্যায় দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ‘অঘোষিত সেমিফাইনালে’ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। সে ম্যাচে অভিষেক হতে পারে ২২ বর্ষী জামান খানের।

ভারত ম্যাচে রিজার্ভ ডেতে ইনিংসের ৪৯তম ওভার সম্পন্ন না করেই মাঠ ছেড়ে যান নাসিম। ব্যাটেও নামতে পারেননি। আগামী মাসে হতে চলা বিশ্বকাপ সামনে রেখে নাসিমকে ঘিরে সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পিসিবি। এশিয়া কাপের চলতি আসরে প্রথম ৩ ম্যাচে ৭ উইকেট নেন নাসিম। তবে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে উইকেটশূন্য ছিলেন।

নাসিমের বদলি হিসেবে দলে ডাক পাওয়া জামান এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে আলো ছড়ানো জামান সর্বশেষ হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন।

ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম দিন পাঁজরের চোটে মাঠ ছেড়েছিলেন আরেক পেসার হারিস রউফ। সতর্কতা হিসেবে রিজার্ভ ডেতে আর মাঠে নামেননি তিনি। তবে তার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পিসিবি।

তবে রউফের ব্যাকআপ হিসেবে ডেকে পাঠানো হয়েছে শাহনেওয়াজ দাহানিকে। আগামীকাল সকালে কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন দাহানি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩জামাননাসিমপাকিস্তানপিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কাহারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT