ক্রিকেট

তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিংয়ে, উইকেটের কাছে দ্রুত দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিংয়ে, উইকেটের কাছে দ্রুত দৌড়াচ্ছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ব্যাটিং উইকেটে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন লিটন দাস , তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছয় ওভারে ৩ উইকেটে ২৯ রান। সাকিব আল হাসান ৯ ও মেহেদী হাসান মিরাজ এক রানে ক্রিজে আছেন।

তৃতীয় ওভারে মোহাম্মাদ শামির বলে কোনো রান না করেই পরিষ্কার বোল্ড হন লিটন। উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট ও প্যাডের মাঝে বড় ফাঁকটা ছিল দৃষ্টিকটু।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানজিদ তামিম স্বচ্ছন্দেই খেলছিলেন। তিনটি বাউন্ডারি মেরে ইনিংস বড় করার আশা দেখান। শার্দূল ঠাকুরের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলটি ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্প উপড়ে যায়। ১২ বলে ১৩ রানেই শেষ হয় তার ইনিংস।

শার্দূলের বলে উড়িয়ে মারতে গিয়ে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন চার রান করা বিজয়

বিষয়:এশিয়া কাপ-২০২৩ কলম্বো তানজিদ তামিম বাংলাদেশ ভারত লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…