চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ সিরিজ: প্রথম দিনেই জমজমাট লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আক্রমণাত্মক ব্যাটিংয়ের দর্শন টেস্ট ক্রিকেটে অব্যাহত রেখেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজ শুরুর প্রথম দিনেই দেখা গেল তার নিদর্শন। পাঁচের উপর রানরেটে ব্যাট করে ইনিংস ঘোষণার দুঃসাহসী সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি বেন স্টোকসের দল। অপরদিকে, প্রতিপক্ষের নিয়মিত উইকেট তুলে নিয়ে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার বার্মিংহ্যামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। ৮ উইকেটে ৩৯৩ রানে ইংলিশরা প্রথম ইনিংস ঘোষণা করেছে। দিন শেষে অজিদের স্কোর বিনা উইকেটে ১৪ রান।

দলীয় ২২ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়। ১২ রান করে জশ হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হন বেন ডাকেট।

Banglabid

দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন জ্যাক ক্রাওলি ও অলি পোপ। অজি স্পিনার নাথান লায়নের বলে গেল বিফোরের ফাঁদে পড়েন দুই চারে ৩১ রান করা পোপ। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে স্কট বোল্যান্ডের বলে ৭৩ বলে ৭ চারে ৬১ রান করা ক্রাওলি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

হ্যারি ব্রুককে নিয়ে চতুর্থ উইকেটে ৫১ রান যোগ করেন জো রুট। ৩৭ বলে ৪টি চারে ৩২ রান করার পর লায়নের বলে বোল্ড হন ব্রুক,ভাঙে জুটি।

ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি ইংলিশদের অধিনায়ক বেন স্টোকস। মাত্র এক রান করে হ্যাজেলউডের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোরবোর্ডে ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে হোঁচট খায় ইংল্যান্ড।

Reneta

উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোর সঙ্গে চাপ সামলে থ্রি লায়নদের ম্যাচে ফেরান রুট। ষষ্ঠ উইকেটে তারা দুজন ১২১ রানের জুটি গড়েন। বেয়ারস্টো ৭৮ বলে ১২ চারে ৭৮ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন।

দুই বছর পর অবসর ভেঙে টেস্টে ফেরা মঈন আলী ১৮ রানের বেশি করতে পারেননি। স্টুয়ার্ড ব্রড সাজঘরে ফেরার আগে করেন ১৬ রান।

সেঞ্চুরি তুলে নেয়া রুট ১৫২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১১৬ রানে ও ওলি রবিনসন ১৭ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পক্ষে লায়ন চারটি উইকেট পান। এছাড়া হ্যাজেলউড দুটি ও একটি করে উইকেট শিকার করেন বোলান্ড ও ক্যামেরন গ্রিন।

দিনের খেলা শেষের আগে ক্যাঙ্গারুরা ৪ ওভারে বিনা উইকেটে তোলে ১৪ রান। ডেভিড ওয়ার্নার ৮ ও উসমান খাজা ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT