চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়াল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের পর অ্যাশেজ সিরিজ বাঁচিয়ে রাখতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের। হেডিংলিতে ঘুরে দাঁড়িয়েছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বেন স্টোকসের দল। অজিদের ৩ উইকেটে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ করেছে স্বাগতিক দলটি।

শনিবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করা ইংল্যান্ডের শেষ দুদিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২৪ রান। দুদিন লাগেনি, চতুর্থ দিনে হ্যারি ব্রুকের ৭৫ রানে ৩ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলেছে ইংলিশবাহিনী।

বেন ডাকেট (১৮*) ও জ্যাক ক্রলি (৯*) চতুর্থ দিন শুরু করেন। অজি বোলারদের পরীক্ষার সম্মুখীন হতে হয় তাদের। স্বাগতিকরা ৪২ রানে হারায় প্রথম উইকেট। ডাকেট ফেরেন ২৩ রান করে। পরে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। একপ্রান্ত আগলে রাখেন পাঁচে নামা হ্যারি ব্রুক। দলীয় ২৩০ রানে জয়ের ভিত গড়ে দিয়ে ব্রুক ফেরেন অজিদের সপ্তম শিকার হয়ে। ৯৩ বলে ৭৫ রান করে।

ব্রুক ফেরার পর মার্ক উডকে সঙ্গী করে জয়ের নোঙরে পৌঁছান ক্রিস ওকস। ৪৭ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন ওকস। ৮ বলে ১৬ রান করেছেন উড।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন মিচেল মার্শ। ১৬ ওভার বল করে ৫ উইকেটের বিপরীতে খরচ করেন ৭৮ রান।

হেডিংলিতে টস হেরে আগে ব্যাটে নেমে মিচেল মার্শের সেঞ্চুরির পরই ৬০.৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। ইংলিশদের হয়ে ৫ উইকেট নেন মার্ক উড। ক্রিস ওকস নেন দুটি, স্টুয়ার্ট ব্রড নেন দুটি উইকেট।

Reneta

জবাবে নেমে প্যাট কামিন্সের তোপে ২৩৭ রানে প্রথম ইনিংস থামে স্বাগতিক দলের। ১০৮ বলে ৮০ রান করেন স্টোকস। ইংলিশদের আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। অজিদের হয়ে দাপট দেখান প্যাট কামিন্স। ১৮ ওভার বল করে ৯১ রান খরচায় নেন ৬ উইকেট। মিচেল স্টার্ক নেন দুটি উইকেট।

২৬ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে হানা দেয় বৃষ্টি। ভেস্তে যায় দিনের প্রথম দুই সেশন। শেষ সেশনে খেলা মাঠে গড়ালে দাপট ছিল স্বাগতিকদের। ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসে জয়ের জন্য চ্যালেঞ্জিং স্কোর জমায় সফরকারী দল। ২২৪ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অজিরা প্রথম ইনিংসের ২৬ রানের লিড মিলিয়ে ইংলিশদের লক্ষ্য দেয় ২৫১ রানের। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।

২৫১ রানে লক্ষ্যে নেমে তৃতীয় দিন ভালোভাবেই শেষ করে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ২৭ রান। চতুর্থ দিনে স্বাগতিকদের প্রয়োজন ছিল ২২৪ রান। ব্রুকের অনবদ্য ইনিংসে ৭ উইকেট হারিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় স্বাগতিক দল।

১৯ জুলাই ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজইংল্যান্ডমার্শলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মে ৪, ২০২৬

অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারে বাড়ানো হচ্ছে এআই-নির্ভর পুলিশিং

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থনীতি পুনরুদ্ধারে যথার্থভাবে উন্নয়ন বাজেট বাস্তবায়ন করতে হবে: জোনায়েদ সাকী

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল বাস্তবায়নে বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT