চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্ক শো, গ্যাবা টেস্টের নিয়ন্ত্রণ অজিদের হাতে

অ্যাশেজের তৃতীয় দিন শেষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গ্যাবা টেস্টে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও চলছে মিচেল স্টার্ক শো। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বল করে ইনিংসে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক। তাদের ব্যাটিং ইনিংসেও ব্যাট হাতে সর্বোচ্চ রান এসেছে তার থেকে। তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে এখনও ৪৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। সুযোগে ম্যাচ নিজেদের করে নিয়েছে অজিরা।

ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা। জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দলটি ৩৩৪ রানের সংগ্রহ করেছিল। দিনে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে আরও ৪১ ওভার খেলে আরও ১৩৩ রান তোলে তারা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫১১ রান অলআউট হয়। ১৭৭ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান আসে স্টার্কের থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার জেক ওয়েদারল্ড। এছাড়া ৬৫, ৬৩ এবং ৬১ রানের আরও তিনটি ইনিংস আসে মার্নাস লাবুশেন, অ্যালেক্স কেয়ারি এবং স্টিভেন স্মিথ।

Banglabid

ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। বাকি তিন উইকেটের একটি করে ভাগ করে নিয়েছেন জফরা আর্চার, গাস অ্যাটকিনসন এবং উইল জ্যাকস।

১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ঠিকঠাক শুরু করেছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রোলি। তাদের ওপেনিং জুটিতে আসে ৪৮ রান। ডাকেট ১৫ রান করে বিদায়ের পর ওলি পোপকে নিয়ে ৪২ রানের আরও একটি জুটি গড়েন ক্রোলি। পোপ ২৬ রানে বিদায় নেন।

England batsman playing a shot during a cricket match at Gaba Test. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

এরপর ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। ৪৪ করে সাজঘরের পথ ধরেন ক্রোলি। ১৫ রান করে একে একে বিদায় নেন জো রুট ও হ্যারি ব্রুক। ৪ রান করে আউট হন জেমি স্মিথ। তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করে ১৩৪ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে স্টোকসের দল, পিছিয়ে আছে এখনও ৪৩ রানে। ৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামবেন স্টোকস ও জ্যাকস।

বল হাতে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ছিলেন স্টার্ক। ২টি উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বাকি ৪ উইকেটের ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মাইকেল নেসের ও স্কট বোল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডকার্সক্রোলিরুটলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া সেই রেহানার পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক  

আগস্ট ৯, ২০২৬

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT