চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে কেন এতগুলো সপ্তাহ জেলে থাকতে হলো?’, এনসিবির কর্মকর্তাকে বলেছেন আরিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১১, জুন ২০২২
বিনোদন
A A

২০২১ সালের অক্টোবর মাসে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। প্রায় একমাস জেলে থাকার পর উপযুক্ত প্রমাণ না পাওয়ায় জামিন দেয়া হয় আরিয়ানকে। ভারতের এক ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে আরিয়ানের সঙ্গে এনসিবি কর্মকর্তার কথোপকথনের কিছু অংশ।

আরিয়ানের বিরুদ্ধে মাদক পাচার, আন্তর্জাতিক মাদক ব্যবসার সঙ্গে যোগাযোগ রেখে চলার মতো নানা অভিযোগ তোলা হয়েছিল এনডিপিএস অ্যাক্ট ১৯৮৫ অনুসারে, যার শাস্তি ৬ মাস থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড। তবে নভেম্বরে এনসিবি-র মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে তদন্ত ভার চলে যায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর হাতে। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিং সিটের দায়িত্বে ছিলেন, নতুন করে দেখেছেন মাদক মামলা। ২০২২ সালের ২৮ মে কোনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

এবার ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি ‘লেসন ফ্রম দ্য আরিয়ান খান কেস’-এ মাদক মামলা নিয়ে কথা বললেন সঞ্জয় সিং। আরিয়ানের সঙ্গে হওয়া কথোপকথন তুলে ধরেছেন তিনি। এনসিবির এই কর্মকর্তা জানিয়েছেন তিনি আরিয়ানকে আশ্বস্ত করে বলেন,’আমি খোলা মনে তোমার সব কথা শুনব’। এরপর আরিয়ান তার মুখোমুখি হয়ে হয়ে প্রশ্ন তোলেন, ‘স্যার আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী বলা হচ্ছে। আমি নাকি মাদক ব্যবসায় টাকা যোগাই! এই অভিযোগগুলি অদ্ভুত না? তারা আমার কাছে কোনও মাদক পায়নি, তাও আমাকে গ্রেফতার করে। স্যার আপনারা আমার সঙ্গে অত্যন্ত অন্যায় করেছেন, আমার ভাবমূর্তিটাই নষ্ট করে দিয়েছেন। আমাকে কেন এতগুলো সপ্তাহ জেলে থাকতে হলো? আমি কি সত্যি এসবের যোগ্য?’

Banglabid

সঞ্জয় সিংকে শাহরুখ খান বলেছেন, ‘আমাদের এমনভাবে অভিযুক্ত করা হয়েছে যেন আমরা বড় অপরাধী কিংবা রাক্ষস যারা সমাজকে ধ্বংস করছে। প্রতিদিন কাজে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।’ সঞ্জয় সিং আরও জানান, ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। আরিয়ানের ঘুম হচ্ছে না, এটা নিয়েও ভাবছিলেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানএনসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT