চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্তেতা বললেন, চ্যাম্পিয়ন্স লিগের ‘সেরা দল’ বাদ পড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০৮, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন, মাঠে ম্যাচের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে হারানোর পর আসরের অন্যতম সেরা দাবিদার ছিল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে নজরকাড়া পারফরম্যান্স ছিল গানারদের। সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে দুই লেগেই হেরে গেছে সেই দলটি। এনিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলছেন, আসরের সেরা দলটি বাদ পড়ল।

সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। পিএসজির মাঠ পার্ক ডে প্রিন্সেসে দ্বিতীয় লেগেও হেরেছে গানাররা। মিকেল আর্তেতার শিষ্যদের ২-১ গোলে, সবমিলে ৩-১এ উড়িয়ে ফাইনালে ইন্টার মিলানের সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টরা।

টানা পঞ্চম মৌসুমে শিরোপা ছাড়া শেষ করার পর আর্তেতা বলেছেন, ‘এপর্যন্ত আসর দেখে আমার শতভাগ মনে হয়েছে আর্সেনাল এবারের সবচেয়ে ভালো দল, কিন্তু আমরা বাদ পড়েছি। দুটি খেলাতেই আমরা আরও কিছু করতে পারতাম। এ প্রতিযোগিতার উভয় খেলাতেই সাকা মোটামুটি সেরা খেলোয়াড় ছিল।’

এর মানে কি সেরা দলটি পিএসজির সাথে হেরে গেছে? আর্তেতা বলেন, ‘আমারও তাই মনে হয়। বিশেষ করে পুরো ১৬০ মিনিট ধরে। আমি এটা বলছি এবং তারাও এটা বলছে, কারণ তারা আমাকে এটা বলেছে।’

‘এটা আমাকে গর্বিত করে, কিন্তু একই সাথে আমি খুবই হতাশ, বিরক্ত যে আমরা কিছু করতে পারলাম না। আজ দেখেছি খেলোয়াড়রা কী পরিমাণ আকাঙ্ক্ষিত ছিল, কারণ তারা ম্যাচ শেষে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT