চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল খেলোয়াড়দের ‘সতর্ক’ করলেন আর্তেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বক্সিংডের পরে মাঠে নেমে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন এন্ড হোভ অ্যালিবয়নের বিপক্ষে জয় তুলেছে আর্সেনাল। তবে ২-১ গোলের জয়ের পরও খুশি নন দলটির কোচ মিকেল আর্তেতা। খেলোয়াড়দের তিনি সতর্ক করেছেন এবং শেষ সময় পর্যন্ত ধৈর্য রাখতে বলেছেন।

খেলা শুরুর পর ১৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেছিলেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ৫২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আর্সেনালকে আরও এগিয়ে দেন জর্জিনিও রুটার। এরপর ৬৪ মিনিটে ডিয়েগো গোমেজ প্রথম গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাইটন।

ম্যাচের পর আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ‘যখন আপনি শেষ মুহূর্তে গোল হজম করবেন, আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যা হয়েছে। তারপর আসলে আমরা আর কোনো কিছুই হজম করিনি। তারপর তারা যখন প্রথম শটেই গোল করে তখন অবশ্যই তারা ম্যাচে টিকে থাকে।’

‘কিন্তু তারপর আমাদের স্বাভাবিকভাবে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। ধৈর্য ধরে বুঝতে হবে যে, ঠিক আছে, আপনি যদি ভালো না করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে দক্ষ না হন, তাহলে নিজের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে ভালো হতে হবে। এ অবস্থায় ভালো একটি উপায় হবে সেটি।’

‘জয়ের জন্য ওই ইচ্ছাটাই থাকতে হবে। আমরা খুব করে জিততে চাই, এটা এমন যে, আমার যা আছে তা হারাতে চাই না। আমাদের গোল করে যেতে হবে এবং সেই ধৈর্য এবং ক্ষমতা দেখাতে হবে। আমাদের তৃতীয় গোলটি করা উচিত ছিল।’ বলছিলেন আর্সেনালের স্প্যানিশ কোচ আর্তেতা।

টেবিলে এখনও সুবিধাজনক অবস্থায় আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে সমান জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্তেতাআর্সেনালওডেগার্ডব্রাইটনম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT