চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগ জিততে একটি দলই ‘ব্যর্থ’ হতে চলেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
প্রিমিয়ার লিগের কোচের সাক্ষাৎকার, ফুটবল বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার ম্যাচে জয়হীন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। প্রথম তিন ম্যাচে ড্রয়ের পর চতুর্থটিতে হার। গত মৌসুমে ‘ট্রেবলজয়ী’ ক্লাবটির এমন অবস্থা হিসেবের বাইরেই ছিল। দলটির কোচ পেপ গার্দিওলার মুখেও শোনা যাচ্ছে হতাশার সুর। এভাবে চলতে থাকলে লিগ শিরোপা জয়ের বদলে উল্টো পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়েই টানাটানি হবে।

প্রিমিয়ার লিগে রোববার রাতে লুটন টাউনের মুখোমুখি হবে ম্যানসিটি। সেই ম্যাচ সামনে রেখে দলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন সিটিজেন কোচ পেপ।

চেলসির বিপক্ষে ৪-৪ গোলে ড্রয়ে ছন্দপতনের শুরুটা হয়। পরে লিভারপুলের সঙ্গে ১-১, টটেনহ্যামের সঙ্গে ৩-৩ ড্র, শেষে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হেরেই বসেছে সিটি।

Banglabid

এমন বাস্তবতায় ৫২ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘‘প্রিমিয়ার লিগ জিততে শুধুমাত্র একটি দলই ‘ব্যর্থ’ হতে চলেছে, সেটি হল আমরা। বাকিদের জন্য শিরোপা জয় হবে বড় সাফল্য। সেটি যেকোনো দলের জন্য।’’

‘শেষপর্যন্ত, যদি আর্সেনাল-লিভারপুল, চেলসি বা অন্যদের কেউ শিরোপা জিততে না পারে, তবে সেটি সিটির জেতা উচিৎ। তবে সেটি হবে অন্যায়। কারণ প্রতি সপ্তাহে, প্রতি তিন দিনে, বছরের পর বছর ধরে এভাবে পারফরম্যান্স ধরে রেখে ম্যাচ পরিচালনা করা খুবই কঠিন।’

লিগে ১৪ ম্যাচে ৯ জয় ও ৩টি করে ড্র-হারে ৩০ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আর্সেনাল। আর ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অ্যাস্টন ভিলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক খাতে নিষেধাজ্ঞা বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিজিএমইএ সভাপতি

পরবর্তী

হবিগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

পরবর্তী
হবিগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে বিএনপি-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT