ফুটবল

ম্যাচ চলাকালে মস্তিষ্কে আঘাত, ২১ বর্ষী ফুটবলারের মৃত্যু

ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আঘাতপ্রাপ্ত, ম্যাচ চলাকালে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আঘাতপ্রাপ্ত, ম্যাচ চলাকালে দুর্ঘটনা ঘটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মস্তিষ্কে আঘাতজনিত কারণে ২১ বর্ষী তরুণ ফুটবলার বিলি ভাইগার মারা গেছেন। চিচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড ২০ সেপ্টেম্বর সাসেক্স কাউন্টি ফুটবলে উইঙ্গেট অ্যান্ড ফিন্সলের বিপক্ষে ম্যাচের শুরুতে খেলা চলাকালে মস্তিষ্কে আঘাত পান। ১৩ মিনিট পর ম্যাচ পণ্ড ঘোষণা করা হয়।

চিচেস্টার বিবৃতিতে জানিয়েছে, ‘মস্তিষ্কে আঘাত পাওয়ায় ভাইগার কোমায় চলে যান। মঙ্গলবার স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। আঘাত থেকে পরিত্রাণ না পেয়ে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।’

ভাইগার আগে খেলতেন আর্সেনাল যুব দলের হয়ে। গানারদের হয়ে নাম লেখান ২০১৭ সালে। যখন তার বয়স ১৪ বছর। ২০২৪ সালে আর্সেনাল ছাড়েন ভাইগার।

ভাইগারের স্মরণে আর্সেনাল লিখেছে, ‘আমরা খুবই মর্মাহত আমাদের একাডেমি ও চিচেস্টার সিটি ফুটবলার বিলি ভাইগারের মৃত্যুতে। স্কুল ছাত্র হিসেবে ১৪ বর্ষে আমাদের একাডেমিতে আসেন বিলি। ২০২০ সালে একাডেমির স্কলারশিপ শেষে ফুলটাইম খেলা শুরু করেন ২০২০-২১ মৌসুম থেকে।’

বিষয়:আর্সেনাল চিচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…