চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে জলপাই গাছ দেখান আর্তেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২০, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা দিচ্ছেন কোচ, খেলোয়াড়রা মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষে এসে পথ হারিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির কাছে আগেই শীর্ষস্থান হারিয়ে শিরোপার দৌড় থেকে একপ্রকার ছিটকে গেছে দলটি। লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও দীর্ঘ সময় পর আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাচ্ছে মিকেল আর্তেতার দল। পুরো মৌসুমজুড়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে নানা কৌশনও নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

সবশেষ ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল গানাররা। এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৭ বার অংশগ্রহণ করার সুযোগ তৈরি করতে পারলেও শেষ ষোলো টপকাতে পারেনি একবারও। তাই আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করাও ছিল দলটির জন্য বড় প্রাপ্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের ৩৭তম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। সেই ম্যাচের আগে আর্তেতা বলেছেন, ‘ক্লাবের আরেকটি প্রতীক হল আমাদের গাছ। আসলে গাছের অনেক যত্নের প্রয়োজন হয়। যা আমি জলপাই গাছ সঙ্গে তুলনা করতে পারি। ১৫০ বছরেরও বেশি পুরানো আমাদের ক্লাবের মতোই। প্রতিদিনই প্রতিটি শিকড়ের যত্ন নিতে হয়। যাতে তারা বিষাক্ত বা ক্ষতিগ্রস্ত না হয়। তবেই তারা সঠিক অবস্থায় থাকবে।’

Banglabid

গত মৌসুমে নিউক্যাসেলের কাছে হেরে যাওয়ার পর কার্যত শেষ হয়ে গিয়েছিল শীর্ষ চারে থেকে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা। এরপর দলটির সম্পূর্ণ মৌসুম নিয়ে ‘অল অর নাথিং’ নামে অ্যামাজনের একটি ডকুমেন্টারিতে ফুটে উঠেছিল ওই ম্যাচের পর তাদের ড্রেসিং রুমের বিধ্বস্ত অবস্থা। সেই ভিডিও চলতি মৌসুমে খেলোয়াড়দের দেখাতেন কোচ। যেটি ছিল তাদের অনুপ্রেরণার আরেকটি উদাহরণ।

লিগে ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্তেতার দল। এমন বাস্তবতায় বাকি দুই ম্যাচে জয় পেলে গানারদের পয়েন্ট দাঁড়াবে ৮৭, অন্যদিকে তিন ম্যাচের একটিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে পেপ গার্দিওলার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশ্যে শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট

পরবর্তী

পটুয়াখালীতে হামলা-সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড, আহত ৫০

পরবর্তী
পটুয়াখালীতে হামলা-সংঘর্ষে আহত ৫০, ব্যাপক ধ্বংস. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে হামলা-সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড, আহত ৫০

শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমের ইতিবাচক দিক ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিক্ষাক্রমের ইতিবাচক দিক জানালেন শিক্ষামন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT