আন্তর্জাতিক

আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রুত ঝড় ‘অ্যারিন’, ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে

তরুণী সমুদ্রে ছবি তোলার জন্য দাঁড়িয়ে, ঝড়ো বাতাসে ঢেউয়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে হ্যারিকেন অ্যারিন এখন ক্যাটাগরি ৪-এর ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের কারণে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব বাহামা এবং টার্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে।

আজ (১৯ আগস্ট) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের এসব দ্বীপগুলোতে একন ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা কার্যকর রয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, ঝড়টি সরাসরি দ্বীপগুলোতে আঘাত করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে দেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

অ্যারিনকে আটলান্টিক মহাসাগরের ইতিহাসে সবচেয়ে দ্রুত শক্তিশালী হওয়া হারিকেনগুলোর মধ্যে গণনা করা হচ্ছে। যা সেপ্টেম্বরের আগে যেকোনো সময় তীব্রতা বৃদ্ধি করে আঘাত হানতে পারে।

বিষয়:যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…