চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার শীর্ষ কমান্ডারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A
রাশিয়ার সামরিক কর্মকর্তা সম্মানসূচক অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শীর্ষ রুশ কমান্ডারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভকে গ্রেপ্তার তালিকায় রেখেছে আইসিসি।

Banglabid

ইউক্রেনের যুদ্ধের সাথে সম্পর্কিত রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে এটি দ্বিতীয় দফা গ্রেপ্তারি পরোয়ানা। প্রথম গ্রেপ্তারি পরোয়ানা ছিল শিশু অধিকার হরণ বিষয়ক।

আইসিসি বলেছে,দুই সন্দেহভাজন কর্মকর্তাকে ইউক্রেনীয় বৈদ্যুতিক অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলার দায়ি হিসেবে যুক্তিসঙ্গত কারণ থাকায় গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়েছে। অপরাধগুলো ২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সংঘটি হয়েছে। হামলাগুলো বেসামরিক ক্ষতির জন্য দায়ি। প্রত্যেকই বেসামরিক বস্তুতে হামলা চালানোর যুদ্ধাপরাধের জন্য দায়ি।

৫৮ বছর বয়সী সের্গেই কোবিলাশ উল্লিখিত অপরাধের সময় রাশিয়ান বিমান বাহিনীর দূরপাল্লার বিমান চলাচলের কমান্ডার ছিলেন। অন্যদিকে ৬১ বছর বয়সী ভিক্টর সোকোলভ রাশিয়ান নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন, যিনি অপরাধের সময়কালে রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার ছিলেন বলে আইসিসি জানিয়েছে।

Reneta

আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। আইসিসি যা করতে পারে তা হলো, অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারের পরে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা।

এছাড়া আইসিসি তার বিচারিক ক্ষমতাও শুধু সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করতে চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি। এই চুক্তিতে এখন পর্যন্ত ১২৩টি দেশ স্বাক্ষর করেছে। তবে রাশিয়ার পাশাপাশি চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো দেশও এই চুক্তিতে স্বাক্ষর করেনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআন্তর্জাতিক অপরাধ আদালতইউক্রেনগ্রেপ্তারি পরোয়ানাযুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্রগতি না হওয়ায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বৈঠকের মেয়াদ বেড়েছে

পরবর্তী

আবার রাজপথে ইমরান খানের দল, সামলাতে পারবে নতুন সরকার?

পরবর্তী
ইমরান খানের দল আবার রাজপথে, নতুন সরকার মোকাবেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবার রাজপথে ইমরান খানের দল, সামলাতে পারবে নতুন সরকার?

বাংলা ভাষায় সংবাদপত্রের প্রচ্ছদ ও সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদ আর প্রতিরোধের নগরী হয়ে উঠতে থাকে ঢাকা

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT